বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলা সাতক্ষীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পরিষদ জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জেলার সর্বস্তরের জনগণকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সবুজায়ন কর্মসূচির সফল বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।