Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “সামনের সারিতে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।”

সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, “দুই গ্রুপের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা উভয় পক্ষের সহযোগিতায় মীমাংসা করা হয়েছে। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে যথাযথভাবে সম্পন্ন হয়েছে।”

ঘটনার সময় অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার ও জামায়াতের উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।