সারাদেশে সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা তদারকিতে গঠিত মন্ত্রিসভা কমিটি বাতিল করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ আগস্ট জারি করা ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ গঠনের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
সারাদেশে সার সংগ্রহ, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকি করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে এই কমিটি গঠন করা হয়েছিল।
সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটে তখন এই পদক্ষেপ নেয় সরকার।
তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
কমিটির অন্য দুই সদস্য ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.