Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পড়ে ৪জন, অচেতন অবস্থায় উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ট্রাকযোগে ঈদে ঘরে ফেরার সময় মহাসড়কে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছে ৪ জন ব্যক্তি। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় জোড়া ব্রীজের নিচ থেকে অচেতন অবস্থায় ওই ৪ জনকে উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ঈদ যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অচেতন ব্যক্তিদের মধ্যে জয়পুরহাট জেলার সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম মাহমুদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর প্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান ও বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সামান্য জ্ঞানফেরত একজনের বরাত দিয়ে জানান, ওই চার ব্যক্তিসহ আরো বেশ কয়েকজন একটি ট্রাক যোগে বাড়ী ফিরছিল। টাঙ্গাইলের কাছাকাছি পৌছলে কয়েকজন ব্যক্তি তাদের খেজুর খেতে দেয়। এরপরই তারা অজ্ঞান হয়ে যায়। পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সিরাজগঞ্জের ভুইয়াগাতী জোড়া ব্রীজ এলাকায় ব্রীজের নীচে ফেলে রেখে চলে যায়। সংবাদ পেয়ে চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের কাছ কোন কিছু খোয়া গেছে কিনা তা জানা যায়নি। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। এছাড়াও অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সামিউল ইসলাম রনি জানান, অসুস্থ ৪ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ধরনের রোগীদের সাধারনত ২৪ ঘন্টা পর জ্ঞান ফিরে আসে। স্বজনদের কাছে সংবাদ পাঠানো হয়েছে। আশা করছি রবিবার তারা বাড়ি যেতে পারবেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।