শারদীয় দূর্গা পুজা পূঁজা উপলক্ষে সিরাজগঞ্জে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী মেলা । মেলায় গৃহস্থ সামগ্রী, ঝুরি বুন্দি শিশুদের বিভিন্ন ধরনের খেলনাসহ সৌখিন পন্য বিক্রী হচ্ছে । সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে ১৬ অক্টোবর থেকে এই মেলা শুরু হয়েছে শেষ হবে ২১ অক্টোবর । মেলায় চাহিদামত বিভিন্ন ধরনের পন্য কিনতে ভিড় জমাচ্ছে সর্ব শ্রেনীর মানুষ । বিশেষ করে রাতে ক্রেতাদের উপচে পরা ভিড় লক্ষ করা যায় ।
ছেলে মেয়ে নিয়ে মেলায় বেড়াতে আসা কল্যানীরানী জানান, মেলায় অনেক ছেলে মেয়েদের খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় । বিশেষ করে ঝুরি বুন্দি বিভিন্ন ধরনের সাজ আমাদের আকৃষ্ট করেছে । যে গুলি ছোট বেলায় বিভিন্ন গ্রামীন মেলায় পাওয়া যেত । এখন আর আগের মত তেমন গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়না । এই মেলায় এসে যেন পুরানো স্মৃতি মনে পরে গেল ।
ওয়ারেস আলী নাতি নাতনী নিয়ে এসেছেন মেলায় বেড়াতে । তিনি জানান এখানে এসে সেই আগের পুরানো সাম্রতি মনে পরে গেল । আমাদের সময় বিভিন্ন এলাকায় গ্রামীন মেলা বসতো । মেলা গুলিতে বিভিন্ন ধরনের পণ্য উঠতো । আমরা ছোট বেলায় মেলায় যেতাম । মেলা থেকে জুরি বুন্দি বিভিন্ন ধরনের খেলনা কিনতাম। ভাই বোন মিলে খুবই আনন্দ করতাম । মা বাবারা সারা বছরের বন্য হলুদ, মরিচ ,মসলা জাতীয় পণ্য কিনে রাখতো । এছাড়া মেলার পুতুল নাচ দেখা ছিলো বাড়তি আকর্ষন ।
সিরাজগঞ্জ ব্রাহ্মণ কল্যান সমিতির সভাপতি অশোক কুমার ব্যানার্জি বলেন, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের মেলা পুজা উপলক্ষে বসেছে । যা প্রতি বছরই শহরের মুজিব সড়কে বসে । এই মেলায় হিন্দু মুসলিমসহ সব ধর্মের মানুষ আসে । আর মেলাকে কেন্দ্র করে সকল সম্প্রদায়ের মানুষদের বাড়িতে স্বজনদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।
মেলায় আসা জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাস জানান, সিরাজগঞ্জ শহরে ৬ দিন ব্যাপী শারদী দূর্গ পুজা উপলক্ষে মেলা বসেছে। মেলাকে কেন্দ্র করে সকল সম্পদায়ের মানুষের মাঝে আনন্দ উল্লাসের সৃষ্টি হয়। বিশেষ করে শিশুদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে । প্রতি দিন মেলায় বিপুল পরিমান পন্য বিক্রী হচ্ছে বলে তিনি জানান ।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.