Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দুই যুবক ঘাটিনা সেতু থেকে শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেল সেতুতে ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে সেতুর নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।

স্থানীয় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান , দুই যুবকের লাশ উদ্ধারে করে মর্গে প্রেরন করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।