Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ফলে আজ রোববার (১৫ মার্চ) যে দল জয় পাবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনায়াসে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বড় জয়ে সিরিজ সমতায় ফেরে শাহিন আফ্রিদির দল। আজ সিরিজ জয় করবে কোন দল এটাই দেখার বিষয়।

এদিকে এখন পর্যন্ত ৬ বার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এই দুই দল। যেখানে পাঁচবার সিরিজ জিতেছে পাকিস্তান, আর বাংলাদেশ জিতেছে একবার।

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান দলে রয়েছে ৩ পরিবর্তন। পাকিস্তান দলে অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। আর তৃতীয় পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

পাকিস্তান একাদশ
সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, গাজী ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আব্দুল সামাদ, সাদ মাসুদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।