শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিলেটে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার


সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিক্বে সদর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনের মামলা, দুটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি মাদক মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এদিকে, একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});