বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের অভয়ারণ্যে বিষ দিয়ে মাছ শিকার, ৪ জেলে কারাগারে


অক্টোবর ১৫, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বনবিভাগের দায়ের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

ঘটনার সত্যতা শিকার করে নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন বলেন, বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকার করার সময় চার জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন আবুবকর (৪২), আছাদুল (৩০), পীর আলী (২৮) ও কাদের মোল্যা (৫৫)। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, চার বোতল বিষ, ৩০ কেজি সাদা মাছ, দুটি ভেসালি জাল ও ১০০ মিটার চরপাটা জাল জব্দ করা হয়।পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, বিষ প্রয়োগ করে মাছ শিকার সুন্দরবনের জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের শিকারে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});