Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে জেলেদের নিরাপদে উদ্ধার করা হলেও ডাকাতরা পালিয়ে যায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে ডাকাতদের হাতে অপহৃত হন। পরে তাদের জিম্মি করে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হচ্ছিল।

তিনি আরও জানান, জিম্মি এক জেলের স্বজন মোঃ কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানালে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউট পোস্ট নলিয়ান সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেরা হলেন—রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪), তারা খুলনার কয়রা থানার বাসিন্দা; এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮), তারা সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।