বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা


অক্টোবর ৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও ইট তৈরির জন্য জমি থেকে মাটি কাটার দায়ে এ.কে.বি ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাটির মালিক মো. আকবর হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুবর্ণচরে ১৩টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে কৃষিজমিতে ভাটা স্থাপন এবং ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে এ.কে.বি ব্রিকসের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভাটার মালিক মো. আকবর হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে অবৈধভাবে স্থাপিত ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের যমুনা ব্রিকসে অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ওই ইটভাটাটিও গুঁড়িয়ে দেওয়া হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং ফসলি জমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বরে তাহেরা ব্রিকস, দক্ষিণ চরকচ্চপিয়ায় মুক্তা ব্রিকস, চরবাগ্যায় আল্লাহর দান ব্রিকস, পশ্চিম চরজব্বরে মাহিন ব্রিকস, চর আমান উল্যাহ এলাকায় রোহান ব্রিকস, চরজব্বরে জহুরা ব্রিকস ও পপুলার ব্রিকসসহ আরও ১১টি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর দু-একটি ইটভাটায় নামমাত্র অভিযান পরিচালনা করা হলেও অভিযান শেষ হওয়ার পর বছরের বাকি সময় এসব ভাটায় আবার কার্যক্রম শুরু হয়। এতে কৃষিজমি থেকে মাটি কাটার পাশাপাশি ফসলি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});