সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সোনাতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

সোনাতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ০)

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

X

জাতীয় পল্লী উন্নয়ন দিবস

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বিআরডিবির উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তিনি বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দল গঠন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ বিতরণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সম্পর্কে প্রান্তিক জনগণের মাঝে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গ্রামীণ অর্থনীতিতে এর অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরডিবির কার্যক্রম গ্রামীণ জনগণের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা পরিবেশ সংরক্ষণ, গ্রামীণ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});