সোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সোবহানার সেঞ্চুরি: অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের


অক্টোবর ১২, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চতুর্থ উইকেটে এক অবিশ্বাস্য জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন সোবহানা ও নিগার। দারুণ সব শটে সোবহানা ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। জুটিটা ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ৪৮তম ওভারের পঞ্চম বলে সোবহানা মেগান স্কুটের শিকার হন। ১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮টি চার মারেন তিনি। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

তাদের ১৯৫ রানের জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানের জুটিকে পেছনে ফেলেন নিগার ও সোবহানা।

তারপর শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। ৬ উইকেটে ২২০ রান করেছে সফরকারীরা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});