Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীতে ঈদুল ফিতর উদযাপন

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন বেশকিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় পদ্ধতি অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

ঈদ উদযাপিত গ্রামগুলোর মধ্যে রয়েছে নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর; কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর; বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এবং জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার একটি মসজিদকেন্দ্রিক গ্রাম।

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ওয়ান) মো. আলতাফ হোসেন জানান, চারটি এলাকায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন হওয়ার খবর পেয়েছি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর অনুসারী কাদেরিয়া তরিকার অনুসারীরা প্রায় একশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালন করে আসছেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।