Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ আদায়

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ১৬ গ্রামের মানুষ।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় পৌরসভার বলারদিয়ার (চান্দের মোড়) জামে মসজিদ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, অতীতের মতো সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছরও মূলবাড়ি, বলারদিয়ার, হাটবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটা বুগাসহ ১৬ গ্রামের নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।