Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জে ঈদুল ফিতর উদযাপন

ঢাকা ইনফো২৪
মার্চ ২০, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া এই দুটি গ্রামে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হয়। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় বাহেরচর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফের অনুসারী মাওলানা মুর্শিদুর রহমান। এতে এলাকার দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

জামাত শেষে খুতবা পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মাওলানা মুর্শিদুর রহমান।

আগাম ঈদ জামাত সম্পর্কে স্থানীয়রা জানান, তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন। সে অনুযায়ী সৌদির সঙ্গে মিল রেখেই তারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

এদিকে একই দিন সকালে জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ২০০ বছরের রেওয়াজ অনুসারে জেলার কিছু এলাকার মানুষ আগাম ঈদ উদযাপন করে আসছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।