বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন।

সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পৌঁছালে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার (৩১ মে) রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। আজ সে লাশ হয়ে ফিরছে, এটা আমরা কখনো ভাবিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।’

এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে তাদের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

 

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন