রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্কুলে ডেকে নিয়ে অভিভাবককে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,


অক্টোবর ১১, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছোট বোনের অভিভাবক হয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শান্ত নুর নামে এক যুবক।

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেলের বিরুদ্ধে তাঁকে মারধর, কানে থাপ্পড় দিয়ে রক্তাক্ত করা, অণ্ডকোষে লাথি মারা ও প্রায় ৩৪ হাজার টাকা মূল্যের মুঠোফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শ্রীপুর মডেল থানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৃথক তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কারিমা আক্তারকে অভিভাবকসহ বিদ্যালয়ে যেতে ফোন করা হয়। পরে বড় ভাই শান্ত নুর বোনকে নিয়ে বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে বোনকে ডাকার কারণ জানতে চাইলে সহকারী শিক্ষক রাসেলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিক্ষক তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন শান্ত নুর।

ভুক্তভোগীর দাবি, মারধরের সময় তাঁর ডান কানে জোরে থাপ্পড় মারা হলে রক্তপাত হয়। এতে তিনি কানে কম শুনছেন। এ ছাড়া চোখে ঘুষি, অণ্ডকোষে লাথি এবং হাতে থাকা স্মার্টফোন ভাঙচুর করা হয়। প্রধান শিক্ষকের কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধারণ হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। শান্ত নুর বলেন, তাঁর বাবা চট্টগ্রামে সরকারি চাকরি করেন এবং মা অসুস্থ। এ কারণে বড় ভাই হিসেবে বোনকে নিয়ে বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেকে তাঁকেসহ সঙ্গে থাকা আরেকজনকে মারধর করা হয় বলেও দাবি করেন শান্ত নুর।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়টির একাধিক সাবেক শিক্ষার্থী অভিযোগ করেন, সহকারী শিক্ষক রাসেলের আচরণ রূঢ়। তাঁদের দাবি, তিনি শিক্ষার্থীদের অসম্মানজনক ভাষায় সম্বোধন করেন। তাঁর কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করার আশঙ্কায় থাকেন শিক্ষার্থীরা। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ বিষয়ে টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম জহিরুল ইসলাম বলেন,ঘটনাটি গত বৃহস্পতিবারের।অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আমরা সমাধানের চেষ্টা করছি। শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর ছোট বোন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় থেকে ফোন করে তাঁকে নিয়ে যাওয়ার পর মারধরের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষককে ফোন দিয়েছিলাম। একজন অভিভাবককে মারধর করার কোনো সুযোগ নেই।’ শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, বিদ্যালয়ে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});