Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

স্থল যুদ্ধে শত্রুদের কঠোর বার্তা দিলেন ইরানের স্থলবাহিনী প্রধান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ।   

সীমান্ত-অঞ্চল পরিদর্শনের সময় এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সীমান্তে প্রতিটি মুহূর্তে শত্রুদের গতিবিধি নিখুঁত নজরদারির মধ্যে রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সময় যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে; মাতৃভূমির জমিনের প্রতিটি ইঞ্চি বা অংশ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখে তারা রক্ষা করবেন। সীমান্তের যে কোনো স্থানে শত্রুর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে ইরানের শক্তিশালী ও সাহসি সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্য, কর্মকর্তা ও বীর কমান্ডাররা প্রস্তুত রয়েছেন বলে তিনি দৃঢ়-প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইরানি জনগণের সমর্থনের ফলে দেশটির সশস্ত্র বাহিনীর মনোবল জোরদার হয়েছে এবং সীমান্তে তাঁদের তথা স্থল-বাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে বলে আলী জাহানশাহী জানান। মহান আল্লাহর সহায়তায় সম্ভাব্য স্থল-যুদ্ধেও তারা শত্রুদের বিপর্যস্ত করবেন বলে দৃঢ় আশা প্রকাশ করেন। স্থল যুদ্ধ শত্রুদের জন্য ‘অনেক বেশি বিপজ্জনক, ক্ষয়ক্ষতিপূর্ণ ও অপূরণীয় হবে’ বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের স্থল-বাহিনীর প্রধান ময়দানে জনগণের উপস্থিতি, প্রতিরোধ ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, এই তিনটি বিষয় হবে ইরানের মহা-বিজয়ের ও শত্রুদের পরাজয়ের রহস্য। এই সফরের সময় তিনি ইরানের বিভিন্ন প্রদেশে রমজান-যুদ্ধের শহীদদের পরিবার-পরিজনের সঙ্গেও সাক্ষাত করেছেন। 

সূত্র- পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।