শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বর্ণের পাশাপাশি কমল রুপার দামও


অক্টোবর ১৭, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ববাজারে দাম হ্রাসের প্রেক্ষাপটে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর করা হয়েছে এবং আজও একই দামে সোনা কেনাবেচা চলছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী— ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। এদিকে স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে। বাজুসের নির্দেশনা অনুযায়ী, গহনা বিক্রির সময় নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যোগ করতে হবে। তবে ক্রেতার কাছ থেকে কোনোভাবেই আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});