রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এবিসি নিউজ রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

এতে ৪ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গুলি চালানোর খবর পেয়ে এনওয়াইপিডির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু রয়েছেন। শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। আহতদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল এবং ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। 

এবিসির তথ্যমতে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, শনিবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। ঐতিহাসিক দিবসটি উদ্যাপনের রাতেই দেশটিতে এ হামলার ঘটনা ঘটল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});