স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগ মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাট করেছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত ধ্বংস করে গেছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরামপুর পৌর বিএনপি'র আওতাধীন ১ থেকে ৯ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে এক কর্মী সভায় এসব কথা বলেন, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।