বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টফোন ছাড়িয়ে কানেক্টেড ইকোসিস্টেমে অনার


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ল্যাপটপ, টিভি ও পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য নিয়ে বাংলাদেশে বড় পরিসরে কানেক্টেড ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে অনার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো অনারের রোবট ফোন প্রদর্শন করা হয়। পাশাপাশি উন্মোচন করা হয় প্রতিষ্ঠানের নতুন ব্র্যান্ড লোগো। নতুন স্লোগান ‘ডেয়ার টু বি’-এর মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রযুক্তিকে আরও সহজভাবে যুক্ত করার লক্ষ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি।

অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, ফোন এখন তাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ব্যবস্থার একটি অংশ। ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ করার উপযোগী করে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আসছে অনার ম্যাজিক৯ প্রো। বিশ্ববাজারে ২৮ সেপ্টেম্বর উন্মোচিত এ ফ্ল্যাগশিপ ফোনটি চলচ্চিত্র ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।

এ ছাড়া প্রদর্শনীতে ছিল অনারের নতুন ভাঁজযোগ্য ফোন ম্যাজিক ভি৬, বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন ও স্মার্টওয়াচ। বাংলাদেশে ল্যাপটপ ও টেলিভিশন বাজারেও বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপের একাধিক সিরিজের পাশাপাশি ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের টেলিভিশন বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});