রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৫৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৩ লাখ ৫৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

হবিগঞ্জে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৩ লাখ ৫৬ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক জেলা প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেছুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় ৬-৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৬ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ১৬৪ জন শিশু রয়েছে।

এ লক্ষ্যে জেলার ১ হাজার ৯০১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এর মধ্যে ১ হাজার ৮৯৩টি অস্থায়ী, ১১টি স্থায়ী ও ৭টি অতিরিক্ত কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের ৬৬২ জন কর্মী এবং ১৫৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস বলেন, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা ও রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিকবৃন্দ ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন