মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হবিগঞ্জে যৌথ অভিযানে ডাকাত ইমন গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে যৌথ অভিযানে ডাকাত ইমন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ০)

মো. রিপন মিয়া ওরফে ইমন

X

মো. রিপন মিয়া ওরফে ইমন

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মো. রিপন মিয়া ওরফে ইমন (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপন হবিগঞ্জ সদর থানার একটি ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিপন একজন কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রেন হ‌বিগঞ্জ সদর ম‌ডেল থানার ওসি জা‌হিদুল হক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});