রাশিয়া জানিয়েছে, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। খবর- আলজাজিরা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এই সংকটের সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
বর্তমানে ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে সামুদ্রিক চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে।
রাশিয়ার মতে, উত্তেজনা কমিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত সংলাপ শুরু করা প্রয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
