বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি


সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

২০০৮ সালে ‘New Experience’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সিম্ফনি। তখন আন্তর্জাতিক ব্র্যান্ডের মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও সাশ্রয়ী দামে নতুন ফিচার ফোন বাজারে এনে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে প্রতিষ্ঠানটি। ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে ফিচার ফোন বাজারজাত করে মোবাইল ফোনকে বৃহত্তর জনগোষ্ঠীর নাগালে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখে সিম্ফনি।

সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে QWERTY keypad, touch phone, PDA ও Android ফোনও বাজারে আনে প্রতিষ্ঠানটি। ২০১২ সালে দেশীয় ব্র্যান্ড হিসেবে সাশ্রয়ী দামে Android ফোন বাজারজাত করার মাধ্যমে স্মার্টফোনের ব্যবহার আরও বিস্তৃত করতে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

১৪ কোটির মাইলফলকের বিশেষ মুহূর্তে তিনজন গ্রাহকও হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। ফরিদপুরের রুবেল হোসেন হয়েছেন ১৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮তম গ্রাহক, নারায়ণগঞ্জের নাদিয়া আক্তার ১৩ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯তম এবং ময়মনসিংহের মাফিজা খাতুন হয়েছেন ১৪ কোটিতম গ্রাহক।

এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আস্থাই এ অর্জনের মূল শক্তি। ভবিষ্যতেও গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন প্রযুক্তি ও সাশ্রয়ী ডিভাইস নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});