বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৩০০ মিলিয়ন ডলারের কেলেঙ্কারিতে আর্জেন্টিনা, তদন্তে এফবিআই

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

৩০০ মিলিয়ন ডলারের কেলেঙ্কারিতে আর্জেন্টিনা, তদন্তে এফবিআই

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মাঠে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে আর্জেন্টিনা, টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসিরা। ঠিক এমন এক সময়ে মাঠের বাইরের এক ঘটনায় বড় বিতর্কের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে এএফএ-র বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে আর্জেন্টিনার দৈনিক ‘লা নাসিওন’ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়ার নেতৃত্বাধীন এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে কোটি কোটি ডলারের লেনদেন করেছে, তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। মূলত দেশটিতে অর্থপাচার বা ব্যাংক জালিয়াতির মতো কোনো অপরাধ হয়েছে কি না, তা বের করাই এই তদন্তের মূল লক্ষ্য।

তদন্তের মূল কেন্দ্রে রয়েছে ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠান। বিগত কয়েক বছর ধরে এএফএ-র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির টাকা সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব ছিল এই প্রতিষ্ঠানের হাতে।

এফবিআইয়ের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, আমেরিকার পাঁচটি বড় ব্যাংক— সিটিব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান এবং পিএনসি ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন করা হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে এমন কিছু নামসর্বস্ব কোম্পানিতে, যাদের কোনো অস্তিত্ব বা বৈধ পরিচয় খুঁজে পাওয়া যায়নি।

এই অর্থ কেলেঙ্কারির বিষয়টি এখন বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ওয়াশিংটন ডিসি ও ফ্লোরিডার ফেডারেল প্রসিকিউটররা। ইতোমধ্যে এএফএ-র আর্থিক অনিয়মের বিরুদ্ধে অভিযোগকারী ব্যবসায়ী গুইলারমো তোফোনি এফবিআইয়ের কাছে নিজের জবানবন্দি দিয়েছেন।

শুধু তাই নয়, এই রহস্যময় লেনদেনের বিষয়ে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলের সরকারের সাবেক কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});