বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

৩ ভাইয়ের মানবপাচার চক্র, ৩০ কোটি টাকা লেনদেনের তথ্য

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় এবং মানব পাচারের মাধ্যমে তিন ভাই এবং তাদের প্রতিষ্ঠানিক হিসাবের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক লেনদেনের হিসাবের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর এই তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই রাব্বানী ফরাজীকে (৩৫) গ্রেফতার করেছে সিআইডি।

বুধবার (১৭ জুন) রাজধানীর মালিবাগে সিআইডি সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানিয়েছে, গত ১৩ এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানায় করা মানিলন্ডারিং মামলায় লিবিয়াভিত্তিক মানব পাচার চক্রের সদস্য রাব্বানী ফরাজীকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বানী ফরাজী এবং তার ছোট ভাই রুবেল ফরাজী আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য।

এই চক্রটির মূলহোতা তাদের বড় ভাই আউয়াল ফরাজী। তারা বাংলাদেশ থেকে ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার আগ্রহী ব্যক্তিদের টার্গেট করে নানা প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাঠাত। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীদের অবৈধভাবে আটক রেখে শারীরিক নির্যাতন করা হতো এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণের অর্থ আদায় করা হতো।

সিআইডির তদন্তে আসে, মানব পাচার ও মুক্তিপণের অর্থের মাধ্যমে রাব্বানী ফরাজী এবং তার ভাই রুবেল ফরাজী নিজেদের ব্যক্তি ও প্রতিষ্ঠানিক হিসাবের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক লেনদেন করেছেন। অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তারা খুলনা শহরে বহুতল ভবন নির্মাণসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি অর্জন করেছেন।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধিমালা অনুসারে আসামিদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এবং তাদের নামে অর্জিত স্থাবর সম্পত্তি ক্রোকের কার্যক্রমও চলমান রয়েছে বলেও জানিয়েছে সিআইডি।

এছাড়া, মানবপাচার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত সম্পদের উৎস, অর্থ পাচারের নেটওয়ার্ক, চক্রের অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা এবং অবৈধ সম্পদের পরিমাণ নিরূপণের লক্ষ্যে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন