শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৪০০ কোটি রুপি গুঞ্জনে জল ঢাললেন ফারাহ, ফের আলোচনায় হৃতিক-সুজান বিচ্ছেদ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

৪০০ কোটি রুপি গুঞ্জনে জল ঢাললেন ফারাহ, ফের আলোচনায় হৃতিক-সুজান বিচ্ছেদ

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও তার সাবেক স্ত্রী সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ও আলোচনা চলছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত দাবি ছিল, বিচ্ছেদের সময় নাকি হৃতিকের কাছ থেকে সুজান ৪০০ কোটি রুপি খোরপোশ নিয়েছিলেন। তবে এ তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সুজানের বড় বোন ও খ্যাতনামা জুয়েলারি ডিজাইনার ফারাহ খান আলি। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।

হিন্দুস্তান টাইমস থেকে জানা জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ বলেন, ৪০০ কোটি রুপি খোরপোশ দেয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার বোন এক টাকাও নেয়নি। আজও যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি মানুষ লিখছেন, সুজান নাকি ৪০০ কোটি টাকা পেয়েছেন, তখন খুব খারাপ লাগে।

ফারাহ জানান, তাদের পরিবারে ছোটবেলা থেকেই সম্পর্ককে অর্থ বা সম্পদের চেয়ে বেশি গুরুত্ব দিতে শেখানো হয়েছে। তাই বিচ্ছেদের সময় সুজান কোনো ধরনের খোরপোশ নেননি। তার দাবি, এ কারণেই আজও হৃতিক রোশন, তার বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের আন্তরিক সম্পর্ক রয়েছে। ফারাহ বলেন, সুজান পুরো পরিস্থিতি অত্যন্ত মর্যাদার সঙ্গে সামলেছে। সে কোনোভাবেই গোল্ড ডিগার নয়। সাক্ষাৎকারে ফারাহ আরও জানান, ভাষ্য, হৃতিক ও সুজানের বিচ্ছেদের খবর পরিবারে বড় ধরনের আলোড়ন তুলেছিল। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছিলেন। তবে তার মতে, দুজনই অত্যন্ত পরিণতভাবে পরিস্থিতি সামলেছেন এবং শেষ পর্যন্ত বিষয়টি সম্মানজনকভাবেই শেষ হয়েছে।

ফারাহ বলেন, আমি সুজানকে পরামর্শ দিয়েছিলেন, ৪০০ কোটির খোরপোশের গুঞ্জনের প্রতিবাদ করতে। কিন্তু সুজানের জবাব ছিল ভিন্ন। সুজান বলেছিলেন, মানুষ আমার সম্পর্কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।

হৃতিক ও সুজানের বিয়ে নিয়েও কথা বলেন ফারাহ। তার দাবি, দুজনেই একে অপরকে ভালোবাসতেন এবং বিয়ে করতে চেয়েছিলেন। সে সময় হৃতিকের বাবা-মা হয়তো কিছুটা অপেক্ষা করতে বলেছিলেন, কারণ হৃতিক তখন ক্যারিয়ারের শীর্ষে উঠছিলেন। তবে হৃতিক ও সুজান বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন।

বর্তমানে সুজান খান অভিনেতা আরসলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে হৃতিক রোশন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও মডেল সাবা আজাদের সঙ্গে। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যকায়। এমনকি  হৃতিক রোশনের জন্মদিনে প্রেমিকসহ হাজির হয়েছিলেন সুজান। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});