শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

দুই ভাইসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

X

দুই ভাইসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

ঢাকায় এক অভিযানে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ তিনজন গ্রেপ্তার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

অনলাইনভিত্তিক সিসা বিক্রির একটি নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে দুই ভাইসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৬৬ কেজি সিসাসহ বিভিন্ন সরঞ্জাম।

আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এটি দেশে এক অভিযানে জব্দ হওয়া সর্বোচ্চ পরিমাণ সিসা।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার যমজ দুই ভাই হলেন আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪)। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. মাকসুদ আলম (৪০)। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, আহমেদ শরীফি ও মেহদাদ শরীফির মা–বাবা ইরানের নাগরিক। ব্যবসায়িক উদ্দেশ্যে তাঁদের মা–বাবা বাংলাদেশে আসেন। এই দুই ভাইয়ের জন্ম বাংলাদেশে। ইরানে তাঁদের যাওয়া–আসা চলছিল। ইরানে অবস্থানকালে তাঁরা সিসা ব্যবসার কার্যক্রম, বাজারব্যবস্থা, সরবরাহের পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশে ফিরে তাঁরা অনলাইনভিত্তিক সিসা বিক্রির নেটওয়ার্ক গড়েন। ধীরে ধীরে বিভিন্ন জেলায় কার্যক্রম বিস্তৃত করেন। প্রথমে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে মাকসুদকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ বদরুদ্দীন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, আহমেদ শরীফি ও মেহদাদ শরীফি সিসার দুটি চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক ক্রেতার কাছে পাঠাবেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি সিসার পার্সেলটি জব্দ করা হয়। একই দিন মালিবাগ থেকে জব্দ করা হয় ১ কেজি সিসার আরেকটি পার্সেল। জব্দ করা পার্সেলের প্রেরকের ঠিকানা যাচাই করে একই দিন গুলশানের কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাটটি থেকে ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা ও ২০টি হুঁকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, তাঁদের কাছে সিসার চালানের বড় অংশ আসে মাকসুদের কাছ থেকে, যিনি রাজধানীর ভাটারা এলাকায় থাকেন। পরে সেখান থেকে মাকসুদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৮ কেজি সিসা ও ২১টি হুঁকা উদ্ধার করা হয়। অভিযানে সিসা সেবনের ৪০ কেজি কয়লা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ৫টি মুঠোফোন জব্দ করা হয়। এটি দেশের ইতিহাসে এক অভিযানে জব্দ করা সর্বোচ্চ সিসার চালান।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ভাই ফেসবুক পেজের মাধ্যমে দীর্ঘদিন ধরে সিসা বিক্রি করে আসছিলেন। এই পেজের মাধ্যমেই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, পণ্যের ছবি প্রকাশ, অর্ডার নেওয়া ও মূল্য নির্ধারণ করা হতো। অর্ডার নিশ্চিত হওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা ক্রেতার কাছে পাঠানো হতো। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চক্রটি অর্থ গ্রহণ করত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দীন বলেন, অভিযানে জব্দ মুঠোফোন এবং ফেসবুক পেজে থেকে তারা বিপুলসংখ্যক গ্রাহকের একটি ডেটাবেজ পেয়েছেন। তথ্য বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা, পরিবেশক, সহযোগীসহ এই নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে আর্থিক লেনদেনের বিষয়টি যাচাই করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});