Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

“ভ্রাতৃত্বের বন্ধনে জেপা” এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে গঠিত সেবামূলক সংগঠন জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ এপ্রিল) সকালে আশুলিয়ার সমীর প্লাজার(৩য় তলায়) বিসিডিএস’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. ঈসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম খান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দীন বিপ্লব ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবু শহীদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকার,ঢাকা জেলার ৭ম বারের শ্রেষ্ঠ করদাতা তানভীর আহম্মেদ রোমান ভূইয়া,সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সূরা সদস্য ও আশুলিয়া থানার সেক্রেটারি আবুল হোসেন মীর,জেপার উপদেশ মোহাম্মদ আলী মুন্সি,ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে পরিচালক মো.আজিম।

এসময় বক্তারা বলেন,পল্লী চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই অধিক লাভের আশায় নিম্নমানের ওষুধ বিক্রি থেকে বিরত থাকতে হবে এবং সর্বদা গুণগতমানসম্পন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য মো. নূর উদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।