Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘ইরান বাস্তবে অনেক বেশি শক্তিশালী ও দক্ষ’

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস।

উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ ইরান সরকারের কাছে অপমানিত হচ্ছে।

তিনি আরও মন্তব্য করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট ‘এক্সিট স্ট্র্যাটেজি’ বা বেরিয়ে আসার পরিকল্পনা নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

চ্যান্সেলর মার্ৎসের মতে, ইরান সরকার অত্যন্ত কৌশলীভাবে দরকষাকষি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অনেকেই ইরানকে দুর্বল ভাবলেও বাস্তবে তারা অনেক বেশি শক্তিশালী ও দক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই জার্মান নেতার এই মন্তব্য সামনে এলো।

তিনি স্পষ্টভাবে জানান, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তাকে হতাশ করেছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো সহজ পথ তিনি দেখছেন না।

সূত্র: আল জাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।