Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পুলিশের একটি প্রিজনভ্যানে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে নেওয়া হচ্ছিল।

এসময় প্রিজনভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জুনাইদ আহমেদ পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এরমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এই মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক আছেন। আর ২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একই বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।