Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

“সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা লিগ্যাড এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আদালত প্রাঙ্গন কার্যালয় এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন নোয়াখালী সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির প্রধান ড.মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ,জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম,নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা ফেরদৌস,জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন,সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন,নোয়াখালী আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া,পাবলিক প্রসিকিউটর(পিপি) শাহাদাত হোসেনসহ অনেকে।

নোয়াখালী সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির প্রধান ড.মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ বলেন, আইনগত সহায়তা মানুষের মৌলিক অধিকার। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে, সে লক্ষ্যে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ, আইনজীবী নিয়োগ এবং মামলা পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম সেই প্রতিবন্ধকতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আইনগন সহায়তা প্রদান আইন,২০০০ প্রনয়নের মধ্যে দিয়ে এই কর্মসূচিকে বিধিবদ্ধরুপ দেওয়া হয়।অসহায় বিচার প্রার্থীরা যাতে টাকার অভাবে তাদের বিচারিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রেখে সরকার আইনটি প্রণয়ন করেন।সরকারের এই মহৎ কার্যক্রম ২০১৩ সাল হতে “২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস” জাতীয় ও জেলা পর্যায়ে উদযাপিত হচ্ছে।জেলা লিগ্যাল এইড অফিস ও প্যানেল আইনজীবীদের যৌথ প্রচেষ্টায় আইনী সহায়তা কার্যক্রমকে গতিশীল ও কার্যক্রম করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারী আইনী সহায়তা প্রাপকের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী জেলা লিগ্যাল এইড অফিস হতে গেল এপ্রিল ২০২৫ইং হতে মার্চ ২০২৬ইং পর্যন্ত মোট ৫৮০টি মামলায় আইনজীবী নিয়োগের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। যাহার মধ্যে জেলা কারাগার কর্তৃক আবেদন ১৭৩টি এবং সরাসরি ৪০৭টি।২০২৫ সালের এপ্রিল মাস হতে এ পর্যন্ত মোট ১৪৯২ জনকে আইনী পরামর্শ প্রদান করা হয়েছে।

২০২৫ সালের এপ্রিল মাস হতে এ পর্যন্ত মোট ২৪৯২ টি বিরোধের এডি আর কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আপোসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৩৯০টি। যার মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমাণ ২,৬৪,৬০০০০ টাকা।এছাড়াও বিভিন্ন মালামাল ও স্বর্ণের গহনা আদায় করে দেওয়া হয়েছে।জেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্য,বিচারকবৃন্দ,প্যানেল আইনজীবী,আদালতের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।