Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নাগরপুরে শ্রমিক নেতার অপ-প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “তৃনমূল বিএনপি” নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপ-প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাগপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিকদলের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান রানা, উপজেলা যুবদলের সদস্য মো. সামছুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আ. রৌফ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহিম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জিগির হোসেন খান, শ্রমিকদলের সভাপতি মো. আবু তাহের ও বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক মো. ঠান্ডু শেখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নবা বলেন, আমি নাগরপুর সরকারি কলেজের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক, সাবেক ভিপি, নাগরপুর সরকারি কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বর্তমানে নাগরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি। আমার রাজনৈতিক উত্থানে ঈর্ষান্নিত হয়ে ফ্যাসিস্ট সরকারের একটি কুচক্রী মহল তৃনমূল বিএনপি নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে আমার দীর্ঘ দিনের এই পথ চলায় বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্যবার জেল-জুলুম সহ্য করেছি।

তিনি আরো বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নাগরপুর-দেলদুয়ার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে অগ্রণী ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্নিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। চাঁদাবাজি ও শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় আমরা নাগরপুরের সিএনজি ও অটো শ্রমিকদের সমস্যা সমাধানে জন্য কাজ করছি। শ্রমিকরাই তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন এবং তারা নিজেরাই সংগঠন পরিচালনা করছেন। আমি কোনো শ্রমিক সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত নই। বরং শ্রমিকদের কষ্টার্জিত টাকা যেন কোনো নেতা আত্মসাৎ করতে না পারে, আমরা সেই তদারকি করছি।

আগামী ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সকল শ্রমিক সংগঠনের সমন্য়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনের সাথে আমার ব্যক্তিগত ও দলের কোন নেতাকর্মীরও সম্পৃক্ততা নেই। ড্রেজার বসিয়ে বালি উত্তোলন বা মাটির ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগকে সম্পূর্ণ ‘বানোয়াট’ দাবি করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মাদক কিংবা চাঁদাবাজির সাথে আমার জড়িত থাকার কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। ফ্যাসিস্ট সরকারের দোসরা আমাকে এমপি মহদয়ের কাছ থেকে দুরে সরানোর জন্য আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার করে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।