শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে প্রবীণ পরিচর্যা বিষয়ক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের গুরুদাসপুরে ‘কেয়ারগিভিং ফর এন্ডারলি পারসন্স (লেভেল ৩)’ শীর্ষক আন্তর্জাতিক মানের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খুবজীপুর প্রবীণ সেবা কেন্দ্রে এই কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উদ্বোধন শেষে তিনি প্রশিক্ষণ কোর্সের ল্যাব পরিদর্শন করেন। বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই কোর্সটি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ এমপি বলেন, “বার্ধক্যে উপনীত হলে সেই জীবনের একটা যন্ত্রণা থাকে। তাদের সেবা দিতে এ প্রশিক্ষণ অনেক কাজে লাগবে।” অন্যান্য বক্তারা বলেন, “সরকার দক্ষ মানবশক্তি গড়ে তুলতে কাজ করছে। এ কোর্সে ২৫ জন নারী-পুরুষ প্রশিক্ষণ নিয়ে তাদের অর্জিত জ্ঞান দিয়ে প্রবীণদের সেবা প্রদানে সক্ষম হবেন। দক্ষ প্রশিক্ষণার্থীরা দেশে এবং দেশের বাইরে কাজ করার সুযোগ পাবেন। মৃতপ্রায় এমন মানুষকে সেবা প্রদানের মাধ্যমে বাঁচার আশা জাগায় এ প্রশিক্ষণ।”

‘এন্ডারলি কেয়ার বাংলাদেশ’ এর সভাপতি ও সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাতার চ্যারিটি বাংলাদেশ এর পার্টনারশিপ কো-অর্ডিনেটর তানভির এলাহি, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলাম শিশির, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস। অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, প্রশিক্ষণার্থী আফরোজা খাতুন ও আশা খাতুন বক্তব্য রাখেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।