সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ি আটক

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রোববার (৪ মে) দুপুরে যশোরের উপশহরের এ-ব্লকের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি এ-ব্লকের জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এ-ব্লকের আব্দুল মান্নানের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া রোজিনাকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ৩ হাজার পিস ট্যাটেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রোজিনা ও পলাতক তার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।