রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে খুনের মামলা সহ বিভিন্ন মামলার পলাতক ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মঙ্গলবার (০৫ মে) রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জামাল উদ্দিন প্রামানিককে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেরার বসন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় ভবানীপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে।
অপরদিকে সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মেসার্স হাবিব অটো মটরস এর মালিক মো. হাবিব খাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া কাটাজানি গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে।
এছাড়া পলাতক আসামী মোঃ কায়েম মোল্লা (ড্রাইভার) কে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেরার চর লক্ষিপুর (আহম্মদ আলী মৃধা কলেজ পাশে) গ্রামের আফছার মোল্লার ছেলে। অন্যদিকে খুনের মামলার পলাতক আসামী মোঃ রাসেল খানকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্ধ গ্রামের মোঃ জাহাঙ্গীর খানের ছেলে।
গ্রেপ্তারকৃত সকলকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেপুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
কুশল/সাএ