বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস–এর পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট।

বুধবার রাতে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।