বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় হরি বিল থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র লাবিব খানের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নৌকা চালাতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত লাবিব স্থানীয় শাহিন খানের ছেলে এবং চাপড় বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল বুধবার দুপুরে কলেজপাড়া এলাকায় নিজ বাসায় ফেরার পথে বন্ধুদের সঙ্গে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি।

পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে লাবিবের মরদেহ উদ্ধার করে। নিহত লাবিবের বাসা পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।