বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পে-স্কেলে প্রথম ধাপে সুখবর পাচ্ছেন যারা

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, প্রথম ধাপে নিম্ন আয়ের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। তবে বিপুল আর্থিক ব্যয়ের কারণে শুরুতেই সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর করা সম্ভব হচ্ছে না।

জানা গেছে, আসন্ন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়ে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর মূল বেতনের প্রায় অর্ধেক বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলায় প্রথম ধাপের বড় অংশ ব্যয় হতে পারে।

জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করেছে। এর একটি উল্লেখযোগ্য অংশ প্রথম পর্যায়েই কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে নিম্ন আয়ের কর্মচারীরা তাৎক্ষণিক কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন কাঠামোয় পেনশনভোগীদের জন্যও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপেই এই শ্রেণির পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

অন্যদিকে, উচ্চ অঙ্কের পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম, অর্থাৎ ৫৫ থেকে ৭৫ শতাংশের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে, যাতে বরাদ্দের ভারসাম্য বজায় থাকে।

এ ছাড়া প্রস্তাবিত বেতন কাঠামোয় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সুবিধাটি প্রথম ধাপেই কার্যকর হতে পারে। পাশাপাশি সব পর্যায়ের কর্মচারীদের বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার বিষয়টিও অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে সরকারি কর্মচারীদের কোনো প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য মাসিক দুই হাজার টাকা ভাতার প্রস্তাব করেছে কমিশন। অর্থ বিভাগ এ মানবিক প্রস্তাবটিকে প্রথম ধাপেই কার্যকর করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। এটি সরাসরি কার্যকর হলে সরকারি চাকুরিজীবী পরিবারের একটি বিশেষ অংশ সরাসরি উপকৃত হবে। 

কেবল নিম্নস্তর নয়, সরকারি চাকরিতে মেধাবীদের ধরে রাখতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও সরকারের রয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চপদের বড় অংকের সুযোগ-সুবিধাগুলো পরবর্তী দুই অর্থবছরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হতে পারে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।