রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে মোট ১০০ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে আরও ৫০ জন প্রার্থীর নাম রয়েছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় সংগঠনকে এখন স্থানীয় সরকার পর্যায়ে শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, দলীয়ভাবে জোটগতভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বা দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য—এমন প্রার্থীরা অন্য দল থেকে এলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর হয়ে নির্বাচন করার সুযোগ পাবেন।

দলটি জানিয়েছে, মাঠপর্যায়ে কার্যক্রম সন্তোষজনক না হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে এবং সেক্ষেত্রে যোগ্য ও সম্ভাবনাময় নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে।

এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মনোনীত প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা শুরু করবেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।