ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উত্তম কৃষি চর্চা গড়ে তোলার লক্ষ্যে শতাধিক কৃষক নিয়ে পার্টনার কংগ্রেস করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রবিবার বিকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
প্রকল্পটির মাঠ পর্যায়ে গড়ে উঠা কৃষক মাঠ স্কুলের শতাধিক কৃষক-কৃষানী এতে অংশ নেন।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচারক মাজেদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার সায়মা নাজনীন, পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ প্রমুখ।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।