বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। তারই অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের পূর্বের খাল খনন কর্মসূচি চালুকরণ, বন্যা, খরা সহ প্রত্যাহিক বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করার জন্য গাড়ি প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল সহ সকল বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ২০ হাজার ৬৭১ জন কৃষক প্রাথমিকভাবে এ সুবিধা পাবেন। ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার মৃতপ্রায় ও ভরাট খাল ও জলাধার পুনঃখনন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নারীদের নিরাপদ ও বিশেষ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য নারীর জন্য গাড়ি দেওয়া হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ১২ লক্ষ কৃষকের ঋণ মওকুফ করতে খরচ হয়েছে ১৫ শত ৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচনী ইশতেহার ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়, যা এক ছাতার নিচে একাধিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের যুগান্তকারী উদ্যোগ। এখানে কৃষকদের নাম সার্চ দিয়ে সে কোন কোন সেবার আওতাধীন রয়েছে তা দেখা যাবে। এ কার্ডের মাধ্যমে প্রথম ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে। সারা দেশে কৃষক কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।