বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পাকিস্তানের নাউরাং বাজারে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ১০

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাউরাং বাজারে একটি জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) এই ভয়াবহ হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে দুইজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে নাউরাং বাজারে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেক মানুষ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তারা বিস্ফোরণের ধরন ও এর পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পুরো এলাকাটি বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই একই প্রদেশে একটি বড় ধরনের গাড়ি বোমা হামলায় ২১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানের একাধিক নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় তৎপরতা থাকায় এই ধরনের সহিংস ঘটনা সেখানে ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন পুলিশ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।