বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিয়ার মাশরাফী, স্যরি ভাই: সারজিস

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে মাশরাফীর রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে সারজিস আলম লেখেন,  ডিয়ার মাশরাফী, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছিল ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফী বিন মর্তুজা পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।

এই ফলাফল উল্লেখ করে সারজিস আলম লেখেন, “যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।”

তিনি আরও লেখেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছেন।

পোস্টে সারজিস আলম বলেন, “সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিলো।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “স্যরি, ভাই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মাশরাফী বিন মর্তুজা–এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।