রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাকসুর

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলতুন্নেসা হল সংলগ্ন এলাকায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেফতার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাকসু।

শনিবার (১৬ মে) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন গেইটে এক সংবাদ সম্মেলনে জাকসুর নেত্রীবৃন্দ পাঁচ দাবি জানান।

দাবিগুলো হলো- অভিযুক্তকে দ্রুত গ্রেফতার; গ্রেফতারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; রেজিস্ট্রার, নিরাপত্তা ও প্রক্টরিয়াল বডির জবাবদিহিতা; ঘটনা নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বন্ধ; এবং দাবি পূরণে ব্যর্থ হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন।

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, গত ১২ মে রাতে ঘটনার পরপরই জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও শিক্ষার্থীরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা সুষ্ঠু তদন্তকে ব্যাহত করেছে। এছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া বিভ্রান্তির মুখে পড়েছে বলেও দাবি করেন জাকসু।

সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা সরকারের উচ্চপদস্থ বিভিন্ন মহলে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পারবে। আমরা বারবারই আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ করছি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।