রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ভারতের রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রাজস্থানের কোটায় দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে শনিবার ভোরে ভয়াবহ আগুন লাগে। রেল কর্তৃপক্ষ জানায়, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সকাল ৫টা ১৫ মিনিটে কোটার বিক্রমগড় আলোত রেলস্টেশনের কাছে ট্রেনের বি-১ কোচে আগুন লাগে। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর কোচটি দ্রুত ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং ওভারহেড বৈদ্যুতিক সংযোগ (ওএইচই) বন্ধ করা হয়।

ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে রেললাইনের পাশের কিছু গাছে আগুন ধরে যায়। তবে রেলওয়ে সব যাত্রীকে নিরাপদে অন্য কোচে স্থানান্তর করে যাত্রা চালানোর ব্যবস্থা করেছে। পরে কোটায় অতিরিক্ত একটি কোচ সংযুক্ত করে ট্রেনের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে।

আগুনের কারণ এখনও নিশ্চিত হয়নি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। রাজধানী এক্সপ্রেস (নম্বর ১২৪৩১) শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে, শনিবার দুপুর ১২:৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল।

এর একদিন আগে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের খালি কোচেও আগুন লেগেছিল, তবে তখন কোনো যাত্রী ছিলেন না।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।