রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের ব্যানারে আয়োজিত এক ঘন্টার ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌরুট।বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষ। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ফেরিপার হতে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাসহ নানা অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়।

পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো অটুট রয়েছে। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।